সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার দেবহাটায় ১শ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 07:05:08 pm, Sunday, 1 December 2024 198 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ১শ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করাহয়।
গ্রেফতারকৃতরা হলেন দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারী গাজীর ছেলে আল আমিন (২৫)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই রিয়াজুল ইসলাম সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১, তাং-০১/১২/২০২৪ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করাহয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলি জানান, ১০০ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























