সাতক্ষীরা 2:34 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় দইয়ের উপর টিস্যু পেপারের সর অতঃপর বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:31:02 am, Tuesday, 9 July 2024 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা অফিসঃ সাধারণত দই আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার। দই  ও মিষ্টি দুই ধরনের দইয়ের প্রচলন রয়েছে। অনেকে এটাকে দধি বা দই বলে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকে টক দই ও মিষ্টি দই রাখেন। দধি বা দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়া গাঁজন থেকে প্রস্তুত করা হয়। ল্যাক্টোজের গাঁজনের মাধ্যমে ল্যাক্টিক এসিড তৈরি করা হয়। যা দুধের প্রোটিনের উপর কাজ করে দইয়ের স্বাদ ও অতুলনীয় গন্ধ প্রদান করে থাকে। প্রায় ৪৫০০ বছর যাবত মানুষ দধি বা দই তৈরি করছে এবং মানুষ তা খেয়ে আসছে। এদিকে মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দইয়ের মধ্যে দুধের সরের পরিবর্তে যদি টিস্যু পেপার দিয়ে সর তৈরি হয় তা হলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেনা একথা অস্বীকার করার নয়। মূলত ১৮০ ডিগ্রি তাপমাত্রায় দুধ গরম করার ফলে দুধের উপর এক ধরনের পাতলা ও হালকা হলদে ভাব ক্রিমের আস্তারণ পড়ে থাকে যা দুধের সর নামেই পরিচিত। দুধের সর ব্যবহারে ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করতে অগ্রনী ভুমিকা পালন করে। দইয়ের পাশাপাশি দুধের সরে অনেক উপকার বিদ্যমান থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত ভেজাল দই বিক্রি করে ঠকাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় “অরজিনাল সাগর সুইটস্” নামক একটি মিষ্টির দোকানে দইয়ের উপরের অংশে দুধের স্বরের পরিবর্তে টিস্যু পেপার দিয়ে সর তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। সাগর নামে এক ভোক্তা বলেন, গত ০৭ জুলাই রবিবার আনুমানিক রাত ০৯ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের আমিনিয়া মার্কেট সংলগ্ন “অরজিনাল সাগর সুইটস্” নামক প্রতিষ্ঠান থেকে ১ খুলি দই দুই শত ত্রিশ টাকায় ক্রয় করেন। দই নিয়ে বাড়িতে যেয়ে খাওয়ার সময় ঘটে বিপত্তি। তিনি দই খাওয়ার সময় তার দাতে শক্ত উপকরণের উপস্থিতি টের পায়। তাৎক্ষণিক তিনি দইয়ের উপরের অংশে দেখেন সরের পরিবর্তে টিস্যু পেপার সাদৃশ্য বস্তু। এরপর তিনি ভালো ভাবে দেখে টিস্যু পেপার বলে নিশ্চিত হন। ভুক্তভোগী ঐ ভোক্তা বলেন, তিনি উল্লেখিত মিষ্টির দোকান থেকে দই কিনে প্রতারণার শিকার হয়েছেন। খোজ খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরা শহরস্থ “অরজিনাল সাগর সুইটস্” এর স্বত্বাধিকারী আব্দুর রশিদ সাগর। দইয়ের সরে ভেজাল দেওয়ার ঘটনায় ভুক্তভোগী সাগর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয় সাতক্ষীরা “অরজিনাল সাগর সুইটস্” এর স্বত্বাধিকারী আব্দুর রশিদ সাগর এর সাথে মুঠো ফোনে আলাপকালে দুধের সরের পরিবর্তে টিস্যু পেপার দেওয়ার ব্যাপারে তিনি অস্বীকার করেন।

এ বিষয় সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত মুঠোফোনে আলাপকালে বলেন, আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক নাজমুল হাসান এর সাথে মুঠোফোনে একাধিক বার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দইয়ের উপর টিস্যু পেপারের সর অতঃপর বিক্রি

আপডেট সময় : 01:31:02 am, Tuesday, 9 July 2024