সাতক্ষীরা 3:19 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:38:09 pm, Monday, 30 September 2024 161 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত: জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার গভীর রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত. জব্বার তরফদারের পুত্র আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলী, কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র শাহিন আলম এবং একই এলাকার জব্বার শেখের পুত্র মহিববুল্যাহ বাবু।

সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, সাতক্ষীরা ডিবি পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শহরের বাইপাস মোড় থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বাকী দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি নাম্বার বিহিন চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা।

এছাড়া গ্রেফতার আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ১৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় : 08:38:09 pm, Monday, 30 September 2024