সাতক্ষীরা 4:41 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:07 pm, Monday, 17 February 2025 179 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন ও সাবেক সাংগঠনিক আব্দুল আজিজ নয়ন, সাতক্ষীরা গণধিকার পরিষদের সভাপতি প্রত্যাশী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মো. তবিবুর রহমান প্রমুখ।

তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ভিপি নুরুল হক নুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : 11:42:07 pm, Monday, 17 February 2025