সাতক্ষীরা 1:46 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়ান পরিষদ নির্বাচনে আব্দুর রউফ আবারও চেয়ারম্যান নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:23:20 am, Monday, 29 April 2024 317 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ। বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯০।

তার নিকটতম প্রতিপক্ষ  আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ২৭৫ ভোট।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ ভোটে অংশ নেওয়ায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়ান পরিষদ নির্বাচনে আব্দুর রউফ আবারও চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় : 12:23:20 am, Monday, 29 April 2024