সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আপিল বিভাগের নতুন তিন বিচারপতির শ্রদ্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:17:59 am, Monday, 12 December 2022 290 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি।
আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। এসময় সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে আজ তিন বিচারপতিকে সংবর্ধনা দেয়া হয়। গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওইদিনই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























