সাতক্ষীরা 3:27 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

প্রধান শিক্ষককে দিবালোকে প্রকাশ্যে পিটিয়ে আহত, আক্রমণকারীকে আসামি করে থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:54 pm, Friday, 27 January 2023 248 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে দিবালোকে প্রকাশ্যে বাজারের উপর প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আক্রমণকারীকে আসামি করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষ ও শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা ও আক্রমনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী অব্যাহত রয়েছে।
উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত অখিল চন্দ্র হালদারের ছেলে ১০৪ নং তুয়ারডাঙ্গা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিকিংকর হালদার বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটর সাইকেলে তুয়ারডাঙ্গা মৎস্যসেটে (বাজারে) স্কুলের সরস্বতী পূজার সরঞ্জামন ক্রয় করতে যান। সকাল ১০.৩০ টার সময় ফেরার পথে বাজারের উত্তর প্রান্তে ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুর বাড়ি ও দোকানের সামনে পৌছলে পিছন দিক থেকে তুয়ারডাঙ্গা গ্রামের কামরুজ্জামান সরদারের ছেলে তৌহিদুজ্জামান মোটর সাইকেল চালিয়ে তার গাড়ির সামনে আড় করে দিয়ে গতিরোধ করেন। এলোপাথাড়ী কিল ঘুষি লাথি মেরে মটর সাইকেলের উপর থেকে রাস্তার উপর ফেলে দেয়। এবং বুকে ও পেটে একাধিকবার লাথি মেরে নীলাফোলা জখম, দু’হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, জামা ছিড়ে পকেটে থাকা টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। এদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই আবুল হোসেন শুক্রবার সকালে ঘটনাস্থান পরিদর্শন ও তদন্ত করেন।
ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত শিক্ষককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রধান শিক্ষককে দিবালোকে প্রকাশ্যে পিটিয়ে আহত, আক্রমণকারীকে আসামি করে থানায় মামলা

আপডেট সময় : 11:40:54 pm, Friday, 27 January 2023