সাতক্ষীরা 8:05 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পাটকেলঘাটা বাজারে সরকারী পেরিফেরী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:49:52 pm, Monday, 26 June 2023 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ নদের পাশে সরকারী পেরিফেরী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের জুয়েল বিশ্বাস ও তার বাবা রফিকুল বিশ্বাসের বিরুদ্ধে। তালা উপজেলা ভূমি অফিসের নাকের ডগায় অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ কার্যক্রম চললেও অদৃশ্য কারণে বিষয়টি দেখেও না দেখার ভান করছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলান খালি জমিতে দোকান আছে এমন মিথ্যা তথ্য দিয়ে পাটকেলঘাটা বাজারের পেরিফেরীভুক্ত ৩৪১/১৬-১৭, ৩৪০/১৬-১৭, ২২৪/১৯-২০ ২২৩/১৯-২০, ২২৭/১৯-২০, ২২২/১৯-২০, ২২৮/১৯-২০, ২২৫/১৯-২০, ২২১/১৯-২০ দোকান ঘর সংস্কারের আবেদন করে জুয়েলগংরা। সাবেক উপজেলা ভূমি কর্মকর্তাকে ভূল বুঝিয়ে তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বিশাল অংকের টাকা নিয়ে সংস্কারের ওই আবেদনটি অনুমোদন করিয়ে নেন। এর পরই খালি জমিতে দোকান ঘর নির্মাণ করতে শুরু করলে প্রতিবাদে স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ এ বছরের ২০ ফেব্রুয়ারী তৎকালীন ইউএনও প্রশান্ত কুমারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন তৎকালীন ইউএনও। গত শুক্রবার হতে ওই সরকারী জমিতে আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে জুয়েল গংরা। বিষয়টি নিয়ে বর্তমান এসিল্যান্ডের কাছে বিভিন্ন ব্যক্তি মৌখিক অভিযোগ করলে নাজির নুরুল আমিন এসিল্যান্ডকে ভূল বুঝিয়ে স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জুয়েল বিশ্বাস বলেন, আমরা ডিসিআরকৃত জমিতে দোকান সংস্কারের অনুমোদন নিয়ে কাজ করছি। বিষয়টি এস্যিল্যান্ডসহ সকলেই জানেন।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ কারণে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবোনা।’
তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বলেন, নিয়মনীতি মেনেই তারা ওইখানে স্থাপনা নির্মাণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পাটকেলঘাটা বাজারে সরকারী পেরিফেরী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেট সময় : 07:49:52 pm, Monday, 26 June 2023