দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : 02:51:43 pm, Thursday, 5 October 2023 245 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী তয় মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৪/১০/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) রাজীব মন্ডল, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া সাকিনন্থ চারা বটতলা জনৈক আবু তালেব এর চায়ের দোকানের সামনে শ্যামনগর হতে সাতক্ষীরা গামী পাকা রাস্তার উপর হইতে ১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম(৩২), পিতা-মৃত আনসার গাজী ,স্থায়ী: গ্রাম- চর রহিমপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০২, তারিখ-০৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ । আসামীকে ইং-০৫/১০/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
























