দেবহাটা থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার
- আপডেট সময় : 05:02:46 pm, Friday, 4 August 2023 278 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৪/০৮/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) গিয়াস উদ্দীন ও সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানাএলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৪ তারিখ-০৫/০৬/২০২৩ খ্রিঃ। ধারা-৪৫৭/৩৮০ পিসি এর আসামী ১। মোঃ মেহেদী হাসান বুলবুল (২৩), পিতা-মৃত মিজানুর রহমান মোল্লা, সাং-বুতল বাজার (উত্তর বেতকাশী), ২। মোঃ রাকিবুল ইসলাম মামুন (২৩), পিতা-মোহাম্মদ আলী গাজী, সাং-খিরোল (আমাদী ইউপি) উভয় থানা-কয়রা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। একই তারিখ ০৪/০৮/২৩ ইং এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজম, এসআই (নিঃ) লাল চাঁদ আলী, এএসআই (নিঃ) আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-১৫ তারিখ-২৭/০৫/২০২৩ খ্রিঃ। ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ এর আসামী ৩। মোঃ গোলাম রব্বানী (৬৫), পিতা-মৃত আকিমুদ্দিন, সাং-দক্ষিন পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন । আসামীদেরকে ইং-০৪/০৮/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
























