দেবহাটা থানায় ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২০ (পিচ) ট্যাপেন্টাডাল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : 08:40:30 pm, Sunday, 19 January 2025 206 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খাঁন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যারের তত্ত্বাবধানে জনাব মোঃ হযরত আলি, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা মহোদয়ের নেতৃত্বে এসআই (নিঃ) তন্ময় সাহা, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১৪.৪৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউপি এর মাঝপারুইলয়া গ্রাম এলাকায় ও একই তারিখ বেলা অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ০১ নং কুলিয়া ইউনিয়নের বহেরা শাহাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামী মোঃ রামদাস, পিতা-মৃত নিমাই দাস, সাং-মাঝপারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং আসামী মোঃ মজিবুর রহমান, পিতা-মৃত আলী হোসেন, সাং-বহেরা শাহাজীপাড়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়কে ইং-১৯.০১.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
























