সাতক্ষীরা 6:23 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় ধানের বীজতলায় পানি দেয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে প্রতিপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:39:10 pm, Monday, 2 January 2023 317 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ
দেবহাটায় ধানের বীজতলায় পানি দেয়াকে কেন্দ্র করে রাজু আহমেদ (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার বিকেলে উপজেলার উত্তর সখিপুর পিলেরমাঠ এলাকায় এ মারপিটের ঘটনাটি ঘটে। মারপিটে আহত রাজু আহমেদ উত্তর সখিপুরের আরশাদ আলী সরদারের ছেলে। মাথায় গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বাবা আরশাদ আলী সরদার জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার ছেলে রাজু আহমেদ উত্তর সখিপুর পিলেরমাঠে ধান ও মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি সেখানে তারা ধানের বীজতলাও তৈরী করেছেন। কিছুদিন ধরে ধানের বীজতলায় পানি দেয়াকে কেন্দ্র করে পাশ্ববর্তী মনিরউদ্দীন গাজীর ছেলে আব্দুর রহিমের সাথে তাদের বিরোধ হয়।

এ নিয়ে তার ছেলে রাজুকে কয়েকবার মারপিটের হুমকিও দেয় রহিম। সোমবার বিকেলে রাজু আহমেদ তাদের বীজতলায় গেলে পানি সরবরাহকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি শুরু করে রহিম। একপর্যায়ে রহিম ক্ষিপ্ত হয়ে রাজুকে লাঠিশোঠা দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে রাজুর মাথা ফেঁটে রক্তক্ষরণ হতে থাকলে তাকে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে আব্দুর রহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গভীর ক্ষতের কারনে রাজুর মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন। এ দিকে রাজু আহমেদকে মারপিটের ঘটনায় তার বাবা আরশাদ আলী সরদার বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত পরবর্তী অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় ধানের বীজতলায় পানি দেয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট সময় : 10:39:10 pm, Monday, 2 January 2023