সাতক্ষীরা 3:04 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় দেড় লক্ষাধিক জন্ম বিরতিকরণ পিল জব্দ, গ্রেপ্তার- ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:28:32 am, Monday, 21 August 2023 267 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ভারতে পাঁচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশের সরকারি দেড় লক্ষাধিক জন্ম বিরতিকরণ পিল ‘সুখি’ সহ লিটন হোসেন (২৪) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের ইদ্রিস আলী ওরফে দুনু’র ছেলে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সাব ইন্সপেক্টর গিয়াস উদ্দীন ও সহকারি সাব ইন্সপেক্টর আব্দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামুল্যে সরবরাহকৃত জন্ম বিরতিকরণ পিল ‘সুখি’ ট্যাবলেট অতি উন্নতমানের হওয়ায় ভারতে এর ব্যপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা এই ট্যাবলেট অবৈধভাবে ভারতে পাঁচার করে আসছিল। শনিবার এমন একটি তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাকারবারি লিটন হোসেনকে গ্রেপ্তারসহ এক লক্ষ একষট্টি হাজার ২৮০ পিচ সুখি ট্যাবলেট জব্দ করে। এঘটনায় মামলা দায়ের শেষে বিচারার্থে গ্রেপ্তারকৃত লিটন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় দেড় লক্ষাধিক জন্ম বিরতিকরণ পিল জব্দ, গ্রেপ্তার- ১

আপডেট সময় : 03:28:32 am, Monday, 21 August 2023