সাতক্ষীরা 7:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় ক্রেতাদের সাথে প্রতারণা, বাজার মনিটরিং জরুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:01 pm, Tuesday, 27 December 2022 305 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ শীত মৌসুম ব্যতীত সারা মাসে হাট বাজারে সবজির দেখা গেলেও মূল্য সহনশীল ছিল না। কিন্তু বর্তমান সময়ে শীতকালীন সবজি উঠতির কারনে বাজার গুলোতে সবজির মূল্য অনেক কম। সবজি বাজারের স্থানীয় পর্যায়ে থাকায়, ক্রেতারা আনন্দের সাথে সবজি ক্রয় করছে। ফুলকপি, ওলকপি, বিটকপি, টমেটো, কুমড়া, সিম, পালংশাক, আলুসহ বিভিন্ন ধরনের সবজির মূল্য আগের থেকে কম দামে বিক্রি হচ্ছে।

সবজির বাজারে স্বস্তি বিরাজ করলেও অস্বস্তি আর বিড়ম্বনায় বিধ্বস্ত ভোজ্যতেল, মাছ, মাংস, চিনিসহ নানান ধরনের মিষ্টান্ন খাবারে। সম্প্রতি ভোজ্য সয়াবিনের মূল্যহ্রাস হলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বর্তমান দামের তুলনায় বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছে। স্থানীয়রা জানান, মৎস ঘের গুলো শুকানোর কারনে এই সময়ে সকল মাছের দাম কম থাকে অথচ সেই তুলনায় এ বছরে মাছের দাম বেশি।

দেশি ডিম হারিয়ে যাচ্ছে। বাজারগুলোতে দেশি মুরগির ডিম প্রতিটি ১৩/১৪ টাকায় বিক্রি হচ্ছে, আর এ ক্ষেত্রে এক শ্রেণীর ডিম ব্যবসায়ীরা প্রতারনার আশ্রয় নিচ্ছে। পোল্ট্রি ডিম দেশি মুরগির ডিম বলে বিক্রি করার অনৈতিক প্রতিযোগিতা চলছে তো চলছে। প্রতি কেজি পোল্ট্রি ১২৫ টাকা হতে ১৩০টাকায় বিক্রি হচ্ছে। দেবহাটার বাজার গুলোতে মাংসের সামান্যতম ঘাটতি নেই, তবুও মূল্যবূদ্ধির অসম প্রতিযোগিতা চলছেই। প্রতি কেজি গরুর মাংসের মূল্য ৬৫০টাকা থেকে ৬৭০টাকা দরে বিক্রি হচ্ছে।

কোন কোন বাজারে এর চেয়ে কম দরে বিক্রি হলেও, এ ক্ষেত্রেও একশ্রেণীর মাংস ব্যবসায়ীরা, ক্রেতাদের সাথে প্রতারণা করছে। খাসির মাংস তো সোনার হরিণ, উপজেলার বাজার গুলোতে খাসির মাংস ৯০০টাকা দরে বিক্রি হচ্ছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার বাজার গুলোতে, ক্রেতাদের ঠকানোর যে মহা উৎসব চলছে, তা থামানোর জন্য প্রয়োজন জরুরী বাজার মনিটরিং। সেই সাথে যেসব অসাধু ব্যবসায়ী এই কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা খুবই প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় ক্রেতাদের সাথে প্রতারণা, বাজার মনিটরিং জরুরী

আপডেট সময় : 11:28:01 pm, Tuesday, 27 December 2022