সাতক্ষীরা 6:59 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় এক উশৃঙ্খল জামাইয়ের পিটুনিতে স্ত্রী ও দুই শ্যালক জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:43:26 pm, Tuesday, 27 December 2022 274 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলীঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা দেবহাটায় হযরত আলী নামের এক উশৃঙ্খল জামাইয়ের বেধড়ক পিটুনিতে স্ত্রী মেহেরুন নেছা (২৫) এবং মনিরুল ইসলাম (৪৫) ও রকিবুল ইসলাম (৩২) নামের দুই শ্যালক গুরুতর জখম হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বহেরা গ্রামে এ মারপিটের ঘটনাটি ঘটে। মারপিটে আহত মনিরুল ইসলাম ও রকিবুল ইসলাম বহেরা গ্রামের জামসেদ গাজীর ছেলে এবং মেহেরুন নেছা তাদের ছোট বোন। বর্তমানে তারা সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় মেহেরুন নেছা বাদী হয়ে রাতেই তার উশৃঙ্খল জামাই হযরত আলী, শশুর হামিদ শাহাজি ও শাশুড়ি মঞ্জয়ারা’র বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান, কয়েক বছর আগে হযরত আলীর সংসারে দুটি সন্তান রেখে সড়ক দূর্ঘটনায় তাদের বড় বোন মারা গেলে বাচ্চাদের দেখাশুনার দোহাই দিয়ে তাদের ছোটবোন মেহেরুন নেছাকে দ্বিতীয় বিয়ে করেন হযরত আলী।

এরপর থেকে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সংসারে অশান্তি চলে আসছিল। সোমবার সন্ধ্যায় এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে দুই শ্যালক মনিরুল ও রকিবুলকে ফোন করে আকর্ষিক বোনের বাড়িতে ডাক দেয় বোন জামাই হযরত আলী। সেখানে পৌঁছানোর পর তাদের দুই ভাইয়ের সাথে বোন জামাই হযরত আলীর সাথে বাকবিতন্ডতা শুরু করেন।

এক পর্যায়ে তাদের বোনকে বাবা’র বাড়িতে নিয়ে যেতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি’র সুত্রপাত ঘটে। একপর্যায়ে বোনের জামাই হযরত আলী, শ্বশুর হামিদ শাহাজি ও শ্বাশুড়ি মঞ্জয়ারা তাদের দুই ভাইয়ের ওপর চড়াও হয় এবং লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এতে রকিবুলের মাথা ফেঁটে যায় এবং মনিরুল গুরুতর আহত হয়।

এ সময় দুই ভাইকে বাঁচাতে তাদের বোন মেহেরুন নেছা এগিয়ে গেলে জামাই, শশুর ও শ্বাশুড়ি মিলে তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের তিন ভাইবোনকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় এক উশৃঙ্খল জামাইয়ের পিটুনিতে স্ত্রী ও দুই শ্যালক জখম

আপডেট সময় : 04:43:26 pm, Tuesday, 27 December 2022