সাতক্ষীরা 9:20 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি’ সাতক্ষীরায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকীর আলোচনায় বক্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:50:20 pm, Saturday, 30 December 2023 274 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা ঃ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন, লোভ-লালসা মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, কাম ক্রোধ কালিমা মুক্ত। তিনি ছিলেন অহিংস সুন্দর, সুশীল, শান্তিরন্ত, পরার্থ পরায়ন, হৃদ্যজন। তিনি মানুষকে বুঝতেন, সৃষ্টিবে বুঝতেন, সৃষ্টিকর্তাকে বুঝতেন। তার মত প্রজ্ঞাবান, পন্ডিত মানুষ সমাজে বিরল। তিনি বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার ঋন কখনও শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। নানা গুনে গুনান্বিত সিদ্ধ পুরুষ ছিলেন খানবাহাদুর আহছানউল্লা (র.)।
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, দার্শনিক দেশের অন্যতম সেবা প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ওচিন্তাবিদ হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, একজন মানুষের পক্ষে কীভাবে সৃষ্টিকর্তাকে সার্বক্ষনিক সাধনায় রেখে মানব কল্যানে কীভাবে আলো ছড়ানো যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি জীবনের পুরোটা সময়ই মানুষের মঙ্গলে কাজ করে গেছেন। তার ধ্যানজ্ঞান ছিল শ্রষ্টার এবাদত সৃষ্টির সেবা করা। তার সাধনা চেষ্টার কাছে দরিদ্্রতা ছিল তুচ্ছ। দুনিয়ার কোনো লোভ লালসা তাঁকে আকৃষ্ট করতে পারেনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত বিশাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহ্ছানুল হাদী, খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের মহাপরিচালক এ.এফ এম এনামুল হক প্রমূখ।
অনুষ্ঠানে পীর কেবলার জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর উদ্যোগে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা জন্মসার্ধশত’ স্মারকগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি’ সাতক্ষীরায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকীর আলোচনায় বক্তরা

আপডেট সময় : 11:50:20 pm, Saturday, 30 December 2023