সাতক্ষীরা 10:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:57:04 am, Monday, 12 June 2023 259 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে উঠান বৈঠকে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার হাতে এ দেশ নিরাপদ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে গৃহহীন ও ভূমিহীনদের জমির দলিলসহ বাড়ি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে মানবতার মা উপাধী পেয়েছেন। দেশের সামগ্রীক উন্নয়নে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করতে হবে। তিনি আরো বলেন, বিদ্যুৎ সমস্যা অনেকটা কমে এসেছে। আর কয়েক দিনের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং থাকবে না ইনশাল্লাহ। এই বিদ্যুৎ সমস্যা নিয়ে একটি চক্র উদ্ভট বক্তব্য দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক কথাবার্তা ছড়াচ্ছিল। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ ও বুদ্ধিমত্তার কারণে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে মংলা বন্দরে কয়লার জাহাজ ভিড়েছে। বিদ্যুৎ সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে ইনশাল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক

আপডেট সময় : 02:57:04 am, Monday, 12 June 2023