সাতক্ষীরা 3:34 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ক্রিকেট প্রতিযোগিতায় ৯ম শ্রেণির চ্যাম্পিয়ন হওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:35:50 pm, Monday, 26 January 2026 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের জন্য নির্ধারিত আসন গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভাপতি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানের সভাপতি জনাব শাহাদাতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি শিক্ষক জনাব তপন কুমার মন্ডল। বিশেষ অতিথিবৃন্দ চন্দনা বসু, মাহফুজা খাতুন ও শেখ মোস্তাফিজুর রহমানকেও ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
সভাপতির অনুমতি গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র শিহাব হোছাইন, এরপর পবিত্র গীতা পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সূচনা রাণি মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নাম ঘোষণা করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আখতার, সাবেক সভাপতি বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় এবং জনাব শেখ মারুফ আহম্মেদ, বিদ্যুৎসাহী সদস্য শেখ মমতাজ ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর জনাব শেখ মারুফ আহম্মেদ এবং সাবেক সভাপতি জনাব শেখ রবিউল আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব বিষ্ণুপদ পাল শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। এতে শাফায়াতুল ইসলাম, তাওসীন জান্নাত, বর্ণালী দাশ ও আতাউর রহমান পুরস্কার লাভ করেন। শিক্ষক শতভাগ উপস্থিতি হাজিরা পুরস্কার পান সহকারি শিক্ষক মোঃ শাহ আলম।
ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টে ৮ম শ্রেণি রানার্সআপ এবং ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহাদাতুল ইসলাম অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ক্রিকেট প্রতিযোগিতায় ৯ম শ্রেণির চ্যাম্পিয়ন হওয়া

আপডেট সময় : 06:35:50 pm, Monday, 26 January 2026