সাতক্ষীরা 12:27 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কলারোয়ায় কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৮ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:04:19 am, Sunday, 13 November 2022 500 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কলারোয়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৭ টার দিকে উপজেলার হেলতলা ইউনিয়ন জাফরপুর গ্রামে একটি মাঠের মধ্যে কুপিয়ে জখম করে তারা। আহত কৃষক হলেন, ওই গ্রামের আব্দুল আজিজ মুফতির ছেলে আব্দুল জব্বার মুফতি। এ ঘটনায় তিনি ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত আকবার আলী সরদারের ছেলে গফ্ফার সরদারের সাথে পূর্ব থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে সন্ত্রাসী গফ্ফার সরদার পূর্ব পরিকল্পিত ভাবে পিন্টু, হযরত আলী, রুহুল আমিন, আব্বাস মোড়ল, আবু তাহের সরদার, ইয়াকুব আলী, মুরশীদ আলীকে ভাড়া করে নিয়ে ওই স্থানে ওৎ পেতে থাকে। এসময় কৃষক আব্দুল জব্বার মুফতি রাত ৭টার দিকে কলারোয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে ওই স্থানে পৌছানো মাত্র তার গতিরোধ করে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

এসময় দুর্বৃত্তরা তার পকেটে থেকে ১হাজার ৭শ ৫০টাকা ছিনিয়ে নেয়। তাদের হাত থেকে রক্ষা পেতে কৃষক আব্দুল জব্বার মুফতি চিৎকার করতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রাতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতে ভিকটিমের ভাই আলী বাদী হয়ে কলারোয়া থানায় ৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যার নং-১৭।

এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন-আহত কৃষক এর ভাই থানায় মামলা করেছেন। থানার এস আই রঞ্জন কুমার তদন্ত করছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৮ জনের নামে মামলা

আপডেট সময় : 01:04:19 am, Sunday, 13 November 2022