সাতক্ষীরা 4:57 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল এবং এক লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:10:00 pm, Tuesday, 7 January 2025 169 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার মেসার্স রাকিন ব্রিকস এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল গ্রামের মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের ক্ষতিকারক টায়ারের কালি জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে হাতেনাতে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে তা বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল এবং এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : 11:10:00 pm, Tuesday, 7 January 2025