সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে ২০০ গ্রাম গাঁজাসহ ১জন ও নিয়মিত মামলায় অপর ১জন আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:35:13 pm, Thursday, 25 May 2023 270 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান সাতক্ষীরা প্রতিনিধি :আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় অপর এক আসামীকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় বুধবার থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আনুলিয়া গ্রামের বিশ্বনাথ দাস এর ছেলে মাদক ব্যবসায়ী অজয় দাস (৫৫)কে ২০০ গ্রাম গাঁজা আটক করেন। অপরদিকে, এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলায় আসামী কামালকাটি গ্রামের মৃত রহমান সানার ছেলে রুহুল আমিন সানা (৫৫) কে নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























