সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে ভাঁটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:50:07 pm, Thursday, 19 January 2023 302 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলার বুধহাটায় অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ভাঁটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া এমআরএস ব্রিক্স-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নওয়াপাড়া গ্রামের এমআরএস ভাঁটা মালিক বেতনা নদী থেকে মাটি কেটে ট্রলিতে ভরে ধুলিহর এলাকায় মালিকের নিজস্ব অপর ভাটায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় এএসআই জিয়াউর রহমান, এসি ল্যান্ড অফিসের মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























