আশাশুনিতে নবাগত ইউএনও হিসেবে সুজন দাশ গুপ্তের যোগদান
- আপডেট সময় : 12:41:27 am, Tuesday, 17 March 2026 118 300 বার পড়া হয়েছে

এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুজন দাশ গুপ্ত যোগদান করেছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি আশাশুনি উপজেলা পরিষদে তাঁর নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সুজন দাশ গুপ্ত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নবাগত ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, আশাশুনি উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “আমি আপনাদের সেবা দিতে এসেছি। যতদিন এখানে থাকবো, জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যাব।”
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকল শ্রেণি-পেশার মানুষসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।





























