সংবাদ শিরোনাম ::
আল ফুরকান দাওয়াহ্ একাডেমি ও এতিমখানার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হুমায়ুন কবির
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:55:34 am, Saturday, 4 March 2023 275 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার দেবহাটায় আল ফুরকান দাওয়াহ্ একাডেমি ও এতিমখানার উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। দেবহাটার পারুলিয়া খেজুরবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ৩ মার্চ, ২৩ ইং বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এই মাদ্রাসাটির উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ সচিব আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন



























