আজ সাতক্ষীরা নলতা এ এম আর কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি কৃষি মন্ত্রী
- আপডেট সময় : 12:51:15 pm, Sunday, 8 January 2023 300 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
আজ সাতক্ষীরায় আসছেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। দুপুর ২টায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নলতা এ এম আর কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জালে হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলি মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখবেন, সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা -৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
এর আগে কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রবিবার সকাল সাড়ে ১০টায় কলারোয়ার তুলসীডাঙ্গায় সরিষা চাষীদের সাথে মত বিনিময় করবেন। ও সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে উপস্থিত হবেন।
























