সাতক্ষীরা 9:33 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আওয়ামী লীগের সাতক্ষীরা নলতার জনসভা সফল করার তাগিদ দিলেন এমপি রুহুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:29:25 pm, Friday, 6 January 2023 292 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ
আগামী ৮ জানুয়ারী নলতা কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভা সফল করতে দেবহাটায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৮ই জানুয়ারি বিকাল ৩টায় নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উক্ত সমাবেশে সকল নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে সমাবেশ সফল করবেন। তিনি আরো বলেন, করোনা পরবর্তী এটি সাতক্ষীরার বৃহৎ গনজমায়েত। এর মধ্য দিয়ে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের গোড়াপত্তন হবে।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথমদিন বই, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, নলতা ম্যার্টস, পদ্মা সেতু সহ অসংখ্য উপহার দিয়েছেন। চলমান এ উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই ৮ই জানুয়ারী হাতে হাত রেখে নলতার জনসভা সফল করতে হবে।
ঈদগাহ বাজারে সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আওয়ামী লীগের সাতক্ষীরা নলতার জনসভা সফল করার তাগিদ দিলেন এমপি রুহুল হক

আপডেট সময় : 09:29:25 pm, Friday, 6 January 2023