সাতক্ষীরা 8:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:51:13 am, Saturday, 4 March 2023 432 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ৷ সাতক্ষীরা জেলার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাতক্ষীরা জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ মার্চ, ২০২৩ ইং সকাল থেকে বিকাল পর্যন্ত ২টি সেশনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যান ফর ম্যান এর প্রতিষ্ঠা সভাপতি ইমরান হোসেন হৃদয়। অলিউল ইমলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, আলহাজ্ব আবদুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা আবদুর ওহাব, দেবহাটার সিনিয়র সাংবাদিক জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর কে বাপ্পা, সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার পরিচালক মঈনুল আমিন মিঠু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক জিএম তারেক মনোয়ারসহ ম্যান ফর ম্যান এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বক্তব্য রেখে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হলো বাড়ির ভাত খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো অবস্থা। বাংলাদেশে সকল কাজের মর্যাদা আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি আছে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে যাতে স্বেচ্ছাসেবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয় সেজন্য দাবী জানানো হয়। অনুষ্ঠানে দেবহাটা রিপোর্টার্স ক্লাবসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক ও মানবিক কাজের অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:51:13 am, Saturday, 4 March 2023