সাতক্ষীরা 7:25 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:30:00 pm, Sunday, 5 February 2023 432 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে এই আদেশ দিয়েছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জি আজম।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর নাম রবিউল ইসলাম (৩০)। তিনি সাতক্ষীরার সদরের রসুলপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে। আদালতের রায়ে মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া, অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর চার আসামীকে আদালত খালাস প্রদান করেছেন।
মামলার সংক্ষিপ্ত বর্ণনা মতে, ২০১৪ সালে যশোরের কেশবপুরের আগরহাটি এলাকার শহিদুল বিশ্বাসের মেয়ে রাবেয়া খাতুন (১৮)কে বিয়ে করেন আসামি রবিউল ইসলাম। বিয়ের পর থেকে এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্বামী রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরা রাবেয়া খাতুনের উপর নির্যাতন চালাতে শুরু করে। এমতবস্থায় ২০১৪ সালের ৬জুন রাত ১১টার দিকে রবিউলের প্রতিবেশি আজিজ মিস্ত্রির মাধ্যমে রাবেয়ার বাবা শহিদুল বিশ্বাস জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ভোররাতে সাতক্ষীরা শহরের রসুলপুরে আসেন। মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাবেয়ার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান। বাবা শহিদুল বিশ্বাস বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮, তারিখ- ৭-০৬-২০১৪। মামলায় জামাতা রবিউলসহ ৫জনকে আসামি করা হয়। মামলার ১৫জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে বিচারক প্রধান আসামি রবিউল ইসলামকে মৃত্যুদন্ড দেন। অপর চারজনের খালাস দেন।
মামলার রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত

আপডেট সময় : 09:30:00 pm, Sunday, 5 February 2023