সাতক্ষীরা 6:47 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাফজয়ী দলের ৩ জনই সাতক্ষীরার, এলাকায় আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:45:27 pm, Thursday, 31 October 2024 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : নেপালকে তাদের মাটিতে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করেছে। আর এতে অংশ নেওয়া তিনজনই সাতক্ষীরার সন্তান। এতে আনন্দ র‌্যালি করেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের সঙ্গীতা মোড় থেকে ওই আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংস্থাটি।

এতে অংশ নেন সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান খোকন, আইনুল ইসলাম নান্টাসহ অন্যরা।

এসময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, সাতক্ষীরার ত্রিরত্ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা খাতুন ও আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরাসহ বাংলাদেশের গৌরব। সাবিনার নেতৃত্বে নারী ফুটবলাররা দেশের মুখ উজ্জ্বল করেছে। টানা দ্বিতীয়বার তারা সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করেছে। আগামীতে তারা আরও ভালো খেলতে পারে— এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাতক্ষীরার এ ক্রীড়াবিদরা।

গত ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও বাফুফের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাফজয়ী দলের ৩ জনই সাতক্ষীরার, এলাকায় আনন্দ মিছিল

আপডেট সময় : 10:45:27 pm, Thursday, 31 October 2024