সাতক্ষীরা- ১ সংসদীয় আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোসনা
- আপডেট সময় : 11:14:44 pm, Sunday, 3 December 2023 294 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ বিভিন্ন দল থেকে মনোনীত ও স্বতন্ত্র ১২ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার(৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করা হয়।
সাতক্ষীরা -১ আসনে অপর বৈধ ১২ প্রার্থীরা হলেন, আওয়ামীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি সৈয়দ দিদার বখত, জাসদের শেখ ওবাদুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড: ইয়ারুল ইসলাম, জাকের পার্টি মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান, মুক্তি জোটের প্রার্থী শেখ মো: আলমগীর, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও তৃণমুল বিএনপি’র সুমি ইসলাম। তালা- কলারোয়া সংসদীয় আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
























