সাতক্ষীরা 6:12 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা লাবসায় বিট পুলিশিং সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:41:18 am, Monday, 12 December 2022 547 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে নিরাপত্তা, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদরের লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে সদর থানা পুলিশের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। আরোও বক্তব্য রাখেন সাতক্ষীরা জর্জ কোট এর অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, লাবসা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, লাবসা বিট পুলিশিং এর দ্বায়িত্বরত এসআই সাইদুজ্জামান, এএসআই সৈয়দ আলী প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, সবচেয়ে বড় মাদক কিশোর কিশোরীদের হাতে স্মার্টফোন। গ্রামে গ্রামে খেলার মাঠ কমেগেছে। অভিভাবকদের এখনি তাদের সন্তানদের গাইড করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া যাবেনা। তাদের খেলার মাঠে আনতে হবে। তাহলে সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল হবে।

সকলকে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে উল্লেখ করে সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আমরা সাতক্ষীরায় সেই ১৩-১৪ সালের মত আর কোনো সহিংসতা দেখতে চায়না। আমরা সকলে একত্রে সাতক্ষীরা কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক একটি জাতিকে ঘুম পড়িয়ে রাখে। মাদক সকল উন্নয়নের অন্তরায়। এই এলাকায় কোনো মাদক, সন্ত্রাস থাকবেনা। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এসব বিষয়ে আপনারা পুলিশকে জানান। পুলিশ রাত দিন ২৪ ঘন্টা আপনাদের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা লাবসায় বিট পুলিশিং সমাবেশ

আপডেট সময় : 12:41:18 am, Monday, 12 December 2022