সাতক্ষীরা 6:41 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা দেবহাটায় বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:49 pm, Thursday, 9 February 2023 423 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলায় ব্যস্ত সময় পার করছেন দেবহাটা কৃষকরা বোরো ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর বোরো ধানের মধ্যে কৃষকেরা ব্রি-২৮, আততাফ-৭০, হিরা-২, মিনিকেট ছাড়া বিভিন্ন জাতের ধান রোপন করছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাড় কাপানো শীতের মধ্যে জমির কাদা পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণ করছেন চাষিরা। কেউ জমি প্রস্তত করছেন।

আবার কেউ বীজতলা থেকে চারা তুলছেন। আর কৃষকদের মধ্যে বিভিন্ন গল্প আর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলছে রোপণের কাজ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এযেনো কৃষকদের এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। দেবহাটা উপজেলার সিনিয়র কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহোযোগিতা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন , চলতি মৌসুমে ৫ হাজার ৯’শত ২০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৭০ শতাংশ জমিতে ধান রোপনের কাজ শুরু হয়েছে।

১ হাজার ৫ শত জন প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৮ শত জন প্রান্তিক কৃষকদের মাঝে উউচ- ১০ কেজি, গঙচ- ১০ কেজি সার ও ৫ কেজি বিজ ধান বিতরণ করা হয়েছে। রাতদিন পরিশ্রম করে নিয়মিত পরিচর্যা করতে হচ্ছে। চাষ সামগ্রীর দাম বৃদ্ধিতে গতবারের চেয়ে এবছর খরচটা বেশি হচ্ছে। কুলিয়া ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, এবছর তিনি ১০ বিঘা জমিতে ব্রি-২৮ ধানের আবাদ করছেন। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। তবে বর্গাচাষীদের ক্ষেত্রে ১৮ থেকে ২০হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে প্রতি বিঘায় ২০-২৫ মণ ধান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা দেবহাটায় বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

আপডেট সময় : 11:40:49 pm, Thursday, 9 February 2023