সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে ৪৪ জনের মনোনয়ন জমা
- আপডেট সময় : 07:30:37 pm, Sunday, 1 November 2026 70 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরি সম্পাদক পদে ৩ জন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে ৬ প্রার্থী: অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট এএসএম আশরাফুল আলম, অ্যাডভোকেট এম শাহ আলম, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল মজিদ (২)।
সহসভাপতির দুটি পদে ৫ প্রার্থী: অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দৌলা (সুমন), অ্যাডভোকেট এম. আবু বকর, অ্যাডভোকেট মো. মোস্তফা জামান, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ মন্ডল ও অ্যাডভোকেট মো. আজিবর রহমান।
সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী: অ্যাডভোকেট এম এস হাসান (শহীদ), অ্যাডভোকেট মো. সাউদুর রহমান, অ্যাডভোকেট মো. আকবর আলী ও অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
যুগ্ম সম্পাদক পদে ৪ প্রার্থী: অ্যাডভোকেট মো. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পি।
কোষাধ্যক্ষ পদে ৩ প্রার্থী: অ্যাডভোকেট মো. শামিমুর রেজা শামিম, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম (৫) ও অ্যাডভোকেট আ. ক. ম. শামছুদ্দোহা খোকন।
তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৩ প্রার্থী: অ্যাডভোকেট মোস্তফা ইমরান মেহেদী, অ্যাডভোকেট মো. আসাদুর রহমান বাবু ও অ্যাডভোকেট সালাউদ্দীন মোহম্মদ ইকবাল লোদী।
লাইব্রেরি সম্পাদক পদে ৩ প্রার্থী: অ্যাডভোকেট মো. আব্দুল জলিল (৩), অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম (৩) ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন।
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ প্রার্থী: অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ও অ্যাডভোকেট আল্লামা ফুয়াদ হাবীব টিটন।
মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ প্রার্থী: অ্যাডভোকেট মোছা. নাদিরা পারভীন ও অ্যাডভোকেট মোছা. ফারজানা ইয়াসমিন লিমা।
কার্যনির্বাহী সদস্য পদে ১০ প্রার্থী: অ্যাডভোকেট মনোয়ারা পারভীন, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট এসএম বায়েজিদ, অ্যাডভোকেট শেখ রশিদুজ্জামান সুমন, অ্যাডভোকেট মো. শামীম জাহান রুবেল, অ্যাডভোকেট জিএম আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. ওয়ালী উল্লাহ, অ্যাডভোকেট সাইদুর রহমান ও অ্যাডভোকেট মো. এবাদুল হক।
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রমে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। এখন প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ও পরবর্তী নির্বাচনী কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা।























