সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় পর্নোগ্রাফি আইনের মামলায় আ.লীগ নেতা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 07:01:35 pm, Thursday, 29 December 2022 491 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আজগার আলীঃ পর্নোগ্রাফি আইনের মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধায় ইউনিয়নের রেউই বাজারে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ওই এলাকার মৃত রজব আলীর ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার লোকমান হোসেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























