সাতক্ষীরা 7:54 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ববাঘ দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:30:20 pm, Saturday, 29 July 2023 280 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:‘বাঘ করি সংরক্ষন, সমৃদ্ধ হবে সুন্দরবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ববাঘ দিবস। আজ শনিবার(২৯ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জের বুড়িগোয়ালিনীতে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ববাঘ দিবস পালিত হয়।
বৃষ্টিবিঘ্নিত দিনে বেলা সাড়ে ১১টায় সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে একটি র‌্যালী বের হয়। এরপর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের অনেকগুলো পদক্ষেপের কারনে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জলদস্যূমুক্ত হবার পর থেকে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এছাড়া সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের ফলে বাঘ শিকারীরা বিপদে পড়েছে উল্লেখ করে তারা বলেন, ২০১৫ ও ২০১৮ সালের তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা বেশী। এছাড়া ক্যামেরায় উল্লেখযোগ্য সংখ্যক বাঘের অস্তিত্ব মিলেছে। কোথাও কোথাও বাঘের সাথে বাচ্চারও ছবি পাওয়া গেছে। এতেই প্রমানিত হয় সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মফিজুর রহমান চৌধুরী, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নূর আলম, দেশটিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ্ কায়সার সুমন, জাহিদুর রহমান, সনজিত কুমার মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বেবাঘ রয়েছে এমন ১৩টি দেশ আজ এই বাঘ দিবস পালন করছে। —————————

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ববাঘ দিবস পালন

আপডেট সময় : 04:30:20 pm, Saturday, 29 July 2023