সাতক্ষীরা 6:55 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে উদ্ধার হওয়া মাইন সেলটি নিষ্ক্রিয় করেছে র‍্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:05:54 pm, Wednesday, 8 March 2023 397 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে উদ্ধার হওয়া মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

বুধবার (০৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, মঙ্গলবার সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা আমাদের খবর দেয়। পরে র‌্যাবকে জানালে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র‌্যাব -৬ খুলনার বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিষ্ক্রিয় করেন।
দীর্ঘদিনের পুরাতন হলেও নিষ্ক্রিয়ের সময় মাইন সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলাসহ র‍্যাব, পুলিশ ও বিজিবি’র সদস্যবৃন্দ।
ধারনা করা হচ্ছে, উদ্ধারকৃত মাইন সেলটি এম-২ এ -৪ এন্টি পার্সোনাল মাইন(পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি -৭) ধারণা করা হচ্ছে মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করতে পারে।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ঐ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাশবাগানে এনে রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে উদ্ধার হওয়া মাইন সেলটি নিষ্ক্রিয় করেছে র‍্যাব

আপডেট সময় : 07:05:54 pm, Wednesday, 8 March 2023