সাতক্ষীরা 8:23 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:38 pm, Wednesday, 15 April 2026 148 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং শিক্ষক দম্পতিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ই এপ্রিল) সকালে মাগুরা জামে মসজিদের পাশে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী সাবিনা খানম (৪৯) বাদী হয়ে একই এলাকার খন্দকার হারুন অর রশিদ চান্দুসহ সাত জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদী সাবিনা খানম ও তার স্বামী খন্দকার আব্দুল করিম দুজনেই চাকরিজীবী। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তারা কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অভিযোগ রয়েছে, সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী হারুন অর রশিদ চান্দুর নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র (শাবল, কুড়াল, দা, হাতুড়ি) ও ইলেকট্রিক কাটিং মেশিন নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বসতঘরের টিনের চাল কাটা শুরু করলে এবং ঘরবাড়ি ভাঙচুর করলে খবর পেয়ে সাবিনা খানম ও তার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ভুক্তভোগীরা জানান, বাধা দিতে গেলে ১নং আসামি হারুন অর রশিদের হুকুমে অন্য আসামিরা তাদের ওপর চড়াও হয়। ১নং আসামি হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করলে আব্দুল করিমের কপাল ফেটে গুরুত্বর জখম হয়, যেখানে পরবর্তীতে দুটি সেলাই দিতে হয়েছে। এছাড়া ২নং আসামি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলায় সাবিনা খানম, তার ভাসুর খন্দকার শফিকুল আলম এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, হামলার সময় আসামিরা সাবিনা খানমের শ্লীলতাহানি ঘটায় এবং তার গলা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ঘরবাড়ি ও মালামাল ভাঙচুর করে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমাতুজ জোহরা ও মো. মিলন জানান, আসামিরা অত্যন্ত বেপরোয়াভাবে হামলা চালিয়েছে। তারা বসতবাড়ির ব্যাপক ক্ষতি করেছে এবং বাধা দিতে গেলে শিক্ষক দম্পতিকে রক্তাত্ব জখম করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট সময় : 11:40:38 pm, Wednesday, 15 April 2026