সাতক্ষীরা 4:21 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:16:30 am, Tuesday, 12 May 2026 207 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক নিউজঃ“অধিকাংশ সংবাদমাধ্যম যখন বেতন-ভাতার বিষয়টি আড়ালে রাখে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানজনক বেতনের ঘোষণা দিয়ে এশিয়া পোস্ট যে সাহসিকতা দেখিয়েছে, তা বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই একটি পদক্ষেপই প্রমাণ করে তারা সাংবাদিকতার পেশাদারিত্ব এবং কর্মীদের মর্যাদাকে কতটা গুরুত্ব দেয়।” — এশিয়া পোস্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনে আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে বারবার উঠে আসে এমন অভিমত।
সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরার আকাশ-বাতাস যেন মেতে ছিল এশিয়া পোস্টের উৎসবে। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছিল নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাঠপর্যায়ের সাংবাদিক এবং তরুণ সমাজকর্মীদের অন্তহীন শুভকামনা। জেলাজুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, গণমাধ্যমের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ ও শক্তিশালী কণ্ঠস্বরের জন্য কতটা মুখিয়ে ছিল উপকূলীয় এই জনপদ।
রাজধানীর প্রধান কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শুরু হয় স্থানীয় পর্যায়ের উদযাপন। প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সুধী সমাজের উপস্থিতিতে সভাঘরটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম বিপ্লব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

আপডেট সময় : 12:16:30 am, Tuesday, 12 May 2026