মাদক উদ্ধার করে আইজিপির পুরুস্কার পেলেন কলারোয়ার ওসি মোস্তাফিজুর রহমান
- আপডেট সময় : 09:50:28 pm, Wednesday, 22 November 2023 299 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মাননীয় আইজিপি মহোদয় কলারোয়া থানা পুলিশকে অর্থ পুরষ্কার প্রদান করেন।
ইং-২২/১১/২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় উক্ত পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করেন। কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপি মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় আইজিপি মহোদয় স্যারের এই পুরষ্কারে কলারোয়া থানা তথা সাতক্ষীরা জেলা পুলিশের প্রত্যেক সদস্য আনন্দিত এবং গর্বিত। আগামী দিন গুলোতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আরো প্রশংসনীয় কাজ করবে বলে আমরা সকলেই আশাবাদী।






























