সাতক্ষীরা 8:53 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

বিশ্বকাপে অধিনায়কত্ব কে করবেন, জানালেন পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:39:12 pm, Sunday, 23 July 2023 395 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্পোর্টস ডেস্কঃ আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২৮ ঘণ্টার ব্যবধানে আবারো ক্রিকেট মাঠে ফেরার কথা জানান টাইগার এই ওয়ানডে অধিনায়ক। যদিও ওয়ানডে অধিনায়ক দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। কদিন আগে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, ছুটি ও চিকিৎসা শেষে দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আজ (রোববার) ২৩শে জুলাই টিম হোটেলে নারী ক্রিকেট দলের জন্য বোনাস ঘোষণা দেওয়ার পর তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিশ্বকাপে তামিমই ক্যাপ্টেন্সি করবেন। বলেন, ‘তামিম আমাদের ওয়ার্ল্ডকাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’

অনেকদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। তবে এরই মাঝে তার আচমকা অবসর ঘোষণা এবং প্রধানমন্ত্রীর আহবানে সেই সিদ্ধান্ত বদলানোর পর তিনি বর্তমানে ছুটিতে আছেন। এরপরই চিকিৎসার কাজে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। এবার জানা গেল, চোট সারাতে তার অপারেশন লাগতে পারে।

চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানে তার চোটের বর্তমান অবস্থা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৩৪ বছর বয়সী এই ওপেনার। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,‘তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা এই মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

তিনি আরও বলছেন, ‘তবে এই মুহূর্তে তা সম্ভব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।’

এদিকে, বিশ্বকাপে মাশরাফি বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে দেখা যাবে কি না এই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘গণভবনে যা হয়েছে ওখানেই থাকুক, বাইরে বলা ঠিক না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিশ্বকাপে অধিনায়কত্ব কে করবেন, জানালেন পাপন

আপডেট সময় : 09:39:12 pm, Sunday, 23 July 2023