সাতক্ষীরা 6:03 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিদ্যালয় প্রাঙ্গণে সভাপতির ছেলের বউভাত,স্কুল বন্ধ ঘোষনা দিলেন প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:58:55 am, Thursday, 17 November 2022 603 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :
স্কুলের মাঠে বড় প্যান্ডেল। শ্রেণিকক্ষে রাখা রান্না করা খাবার। নিমন্ত্রিত অতিথিদের জন্য শ্রেণিকক্ষে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা এবং প্যান্ডেলে করা হয়েছে খাওয়ার আয়োজন। অনুষ্ঠানটি বউভাতের।
এই অনুষ্ঠান করতে স্কুল বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক। বুধবার (১৬ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের ‘মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুল বন্ধ ঘোষণা করা হয়। স্কুলের শিক্ষার্থী ছাবিনা খাতুন, সুরাইয়া ইয়াছমিন, অভিভাবক আব্দুল গফ্ফার, সাইফুল, মিজানুরসহ অনেকে জানান, বুধবার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর ছেলের বউভাতের অনুষ্ঠান ছিল। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সভাপতির ছেলের বউভাত উপলক্ষে স্কুল ছুটি ঘোষণা করেন। শ্রেণিকক্ষে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক এরশাদ আলী বলেন,প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে অনুষ্ঠানটি করা হয়েছে।প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন,সভাপতির নির্দেশেই আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিদ্যালয় প্রাঙ্গণে সভাপতির ছেলের বউভাত,স্কুল বন্ধ ঘোষনা দিলেন প্রধান শিক্ষক

আপডেট সময় : 12:58:55 am, Thursday, 17 November 2022