সাতক্ষীরা 7:17 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বন্দোবস্তের একযুগ পর জমির দখল বুঝে পেল অসহায় বৃদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:26:23 pm, Sunday, 13 November 2022 556 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দেবহাটায় দীর্ঘ একযুগ পর অবৈধ দখলদারকে হটিয়ে আবুর আলী গাজী (৫৫) নামের এক অসহায় বৃদ্ধকে তার বন্দোবস্তের সরকারি জমি বুঝিয়ে দিয়েছে প্রশাসন। বন্দোবস্ত পাওয়ার পর অবৈধ দখলদারের কাছ থেকে জমি ফিরে পেতে একে এক ১২ বছর পার হলেও সবশেষে হাসি ফুটেছে অসহায় আবুর আলী ও তার পরিবারের মুখে। তিনি উত্তর পারুলিয়া খাঁসপাড়া গ্রামের মৃত শাহাদাত আলীর ছেলে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সার্ভেয়ার শফিকুল ইসলাম ও পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোস্তফা মনিরুজ্জামান স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসির উপস্থিতিতে জমির মাপ-জরিপ শেষে সীমানা নির্ধারণ করে অসহায় বৃদ্ধ আবুর আলীকে তার নামে বন্দোবস্তকৃত এক একর জমিটি বুঝিয়ে দেন।
তথ্যসূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ জুলাই পারুলিয়া মৌজার ১ নং খতিয়ানের ১০২১৫ দাগের এক একর সরকারি জমি বৃদ্ধ আবুর আলীকে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত দেন তৎকালীন উপজেলা প্রশাসন। সে মোতাবেক সখিপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে আবুর আলীকে বন্দোবস্তের দলিল করে দেয়া হয়। দলিল নং-১৯৩৭। সেসময় বন্দোবস্ত দেয়ার পরপরই বৃদ্ধ আবুর আলীর ওই এক একর জমি জবর দখল করে নেন দক্ষিণ পারুলিয়ার ছামছদ্দীন মোল্যার ছেলে ইয়াদ্বীন মোল্যা। জবরদখল পরবর্তী ইয়াদ্বীন মোল্যা ওই জমিতে মাছের ঘের শুরু করে। অপরদিকে বন্দোবস্তের জমি পুনরূদ্ধারের জন্য গেল ১২টি বছর দ্বারে-দ্বারে ঘুরছিলেন অসহায় আবুর আলী ও তার পরিবার। সম্প্রতি বিষয়টি নজরে আসে মানবিক নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর। শেষমেষ তারই নির্দেশে শনিবার প্রশাসনের পক্ষ থেকে মাপ-জরিপ ও সীমানা নির্ধারণ শেষে বন্দোবস্তকৃত জমিটি প্রকৃত মালিক আবুর আলীর পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। এমন পদক্ষেপে উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেনি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বন্দোবস্তের একযুগ পর জমির দখল বুঝে পেল অসহায় বৃদ্ধ

আপডেট সময় : 03:26:23 pm, Sunday, 13 November 2022