সাতক্ষীরা 9:16 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

প্রেম ও প্রকৃতি নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:53:35 pm, Saturday, 12 November 2022 605 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

প্রেম ও প্রকৃতিকে মূল উপপাদ্য করে ভ্যাংকুভারে বসবাসরত বাংলাভাষী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাস বাংলা’র উদ্যোগে সারে আর্টস সেন্টারে এ অনুষ্ঠান হয়।

প্রসঙ্গত ভ্যাংকুভারে বসবাসরত বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ২০০৪ সালে যাত্রা শুরু করে প্রবাস বাংলা। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

দেশাত্মবোধক সমবেত সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে শিল্পীরা একক সংগীত, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন।

এতে অংশ নেন- সুচিতা নাহিদ ইসলাম, মিরা মেহজাবিন আরশি, মাইকেল দিপায়ন মিত্র, অনন্যা শিলা শামসুদ্দীন, রুথমিলা কাশেম আয়ুশী, ম্যাডেনা ঘোষাল, সুস্মিতা দাশ দত্ত, সুদীপ মুখার্জী, সুশ্বেতা ব্যানার্জী, দ্বিপায়ন গুপ্ত, বিপুল কামাল, শুভময় দাসগুপ্ত, অনিন্দ্য লাল রায়, মিশেল মিত্র, রিতম চক্রবর্তী, শায়ক রয়, স্বর্ণাভ চক্রবর্তী প্রমুখ।

মিশেল মিত্র ও রিতম চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈকত ঘোষাল। শিল্পীদের ভিন্নধর্মী পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রেম ও প্রকৃতি নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : 03:53:35 pm, Saturday, 12 November 2022