সাতক্ষীরা 7:34 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পুলিশের চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প, চেকসহ এক প্রতারক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:08:53 am, Saturday, 16 March 2024 246 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে মোঃ এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা বাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ এনামুল ইসলাম, খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন। পুলিশের নিয়োগকে কেন্দ্র করে আটককৃত এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সাথে চাকরি দেওয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এসময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। বিষয়টি গোয়ান্দা তৎপরতায় জানতে পেরে বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এসময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ এর চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং ০৯ এবং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পুলিশের চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প, চেকসহ এক প্রতারক আটক

আপডেট সময় : 01:08:53 am, Saturday, 16 March 2024