সাতক্ষীরা 6:13 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:05:55 am, Saturday, 18 January 2025 284 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :”পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের বকচারা গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব ২০২৫।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবটি প্রবীণদের জন্য ভালোবাসা এবং আনন্দের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

উৎসবে কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করা হয়। এসব পিঠার স্বাদ গ্রহণ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “এই আয়োজন আমাদের জীবনে নতুন রঙ এনে দিয়েছে।”

ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল বলেন,
“সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলিত থাকেন। আমরা চাই, তাদের জীবনে ভালোবাসা এবং আনন্দের ছোঁয়া দিতে। এই পিঠা উৎসব সেই চেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ চালিয়ে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার নবনির্বাচিত বোর্ডের সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মণ্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন।

ভিবিডি সাতক্ষীরার সদস্যরা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মুখে হাসি ফোটান। পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন এবং প্রাণবন্ত।

এই উদ্যোগ ভিবিডি সাতক্ষীরার মানবিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। “পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগানটি সত্যিকার অর্থেই ভালোবাসার চিত্র ফুটিয়ে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব

আপডেট সময় : 12:05:55 am, Saturday, 18 January 2025