সাতক্ষীরা 7:33 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:48:27 pm, Saturday, 22 July 2023 591 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান এর সাতক্ষীরা আগমন উপলক্ষে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের কক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গতকাল শুক্রবার ২১শে জুলাই পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ পরিদর্শন করেন। এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন।

এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

আজ শনিবার ২২শে জুলাই সার্কিট হাউজে মধ্য ভোজন শেষে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক সাতক্ষীরা কন্ঠের প্রধান সম্পাদক এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন, সহ-সম্পাদক তারিক মোঃ তানজিম, সহ-সম্পাদক মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার জি এম রেজাউল করিম রেজাসহ সাতক্ষীরা কণ্ঠ পরিবারের সদস্য বৃন্দ।
-প্রেস বিঞ্জপ্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : 05:48:27 pm, Saturday, 22 July 2023