সাতক্ষীরা 8:40 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:30:31 pm, Sunday, 24 September 2023 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার দেবহাটায় এক শিশু (৫) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে দেবহাটা থানার এস, আই নূরনবী সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে আজগর আলী শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় উল্লেখ করে শুক্রবার রাতে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিমের মা । সেই থেকে পলাতক ছিল অভিযুক্ত আজগর আলী।
ভিকটিমের পরিবার জানায়, গত বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শিশুটিকে খাবার দেয়ার নাম করে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় তাদের প্রতিবেশি রাজমিস্ত্রি আজগর আলী। এক পর্যায়ে সে শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। বাড়ি ফেরার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে তাকে প্রশ্ন করলে বিষয়টি মা সহ পরিবারের সদস্যদের জানায় শিশুটি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : 05:30:31 pm, Sunday, 24 September 2023