সাতক্ষীরা 6:11 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

তালা-কলারোয়ার নির্বাচনী আসনে জনসংযোগে এ্যাডঃ ইয়ারুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:55:29 pm, Friday, 13 October 2023 237 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আদম আলী:কলারোয়ার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

জনসংযোগকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিবে বাংলাদেশ কংগ্রেস।

নির্বাচনমুখী ছয়টি দল নিয়ে সম্প্রতি জাতীয় জোট গঠন করেছে বাংলাদেশ কংগ্রেস। এ্যাডঃ ইয়ারুল ইসলাম জেটটির মুখপাত্র। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় জোটের অন্য দলগুলো হচ্ছে বাংলাদেশ পিপলস্ পার্টি, গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ বেকার সমাজ-বাবেস, বাংলাদেশ গ্রীন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি।

কলারোয়ার কেড়াগাছী, সোনাবাড়িয়া, কেরালকাতা ইউনিয়ন ও কলারোয়া পৌর এলাকায় জনসংযোগকালে জাতীয় জোটের মুখপাত্র এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলী ও কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালা-কলারোয়ার নির্বাচনী আসনে জনসংযোগে এ্যাডঃ ইয়ারুল ইসলাম

আপডেট সময় : 04:55:29 pm, Friday, 13 October 2023