সাতক্ষীরা 5:53 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

তালা-কলারোয়ার সবার নিরাপত্তার দায়িত্ব আমার : কেড়াগাছী জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:50:29 pm, Monday, 2 February 2026 276 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাকিবুল ইসলাম :সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে তালা-কলারোয়া আসনের প্রকৃত মালিক হবে সাধারণ জনগণ। আর এই সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমার।”তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে উন্নয়ন ও মানুষের নিরাপত্তার স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।”

হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হতে পারলে কাজীহাট ও হঠাৎগঞ্জ এলাকায় গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ, কেড়াগাছী ইউনিয়নের সার্বিক অবকাঠামো উন্নয়ন, স্কুল-কলেজ, মাদরাসা, মন্দিরসহ সব ধর্ম ও শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানদের জন্য ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা চালু করা হবে।

জনসভায় কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেড়াগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

তালা-কলারোয়ার সবার নিরাপত্তার দায়িত্ব আমার : কেড়াগাছী জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিব

আপডেট সময় : 07:50:29 pm, Monday, 2 February 2026