সাতক্ষীরা 6:01 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

তালায় বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:21:54 pm, Wednesday, 24 January 2024 321 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালায় বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

আপডেট সময় : 06:21:54 pm, Wednesday, 24 January 2024